সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


hadayet প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ন /
সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

এর আগে, মিরপুরে সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল সফরকারী নিউজিল্যান্ড ২৬ রানে। দ্বিতীয় ম্যাচ ৬ উইকেটে জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ। তবে সিরিজে সমতা থাকায় আজকের ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।