
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিতে কোনোভাবে ৫ জনের বেশি ব্যক্তি উপস্থিত হলে কিংবা মিছিল ও শোডাউন করলে আচরণবিধি ভঙ্গ হবে বলেও সর্তক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলীয় প্রত্যয়নপত্র জমা দিতে হবে আর স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা অথবা সাবেক সংসদ সদস্য হতে হবে। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই। ২১ তারিখ প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি।
আওয়াী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। এছাড়া, ইসির নিবন্ধিত ৫৩টি দলই ভোটে অংশ নিতে পারবে।
আপনার মতামত লিখুন :