এসএসসি ও সমমানে পাসের হার কমেছে, ফেল ৬ লাখ ৯০ হাজার


hadayet প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ন /
এসএসসি ও সমমানে পাসের হার কমেছে, ফেল ৬ লাখ ৯০ হাজার

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। অন্যদিকে ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ। ২০২৫ সালে এ পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন উত্তীর্ণ হয়েছে এবং ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

অন্যদিকে, গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৬০ হাজার ৬৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।