শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত। 


hadayet প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ন / ১
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

মোঃ তাওহিদুল ইসলাম :- ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ড তুরাগ থানার বামনার ট্যাগ  এলাকায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালে জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। তুরাগ থানা ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে ও ৫৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও  তুরাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী মোহাম্মদ চান মিয়া বেপারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুরাগ থানা আরফাত রহমান কোকো ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বুলু, তুরাগ থানা বিএনপি নেতা মোঃ আইয়ুব আলী, আবুল কালাম কালু, শওকত হোসেন, ছাত্রনেতা কাউসার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য বলেন আমি আপনাদেরই সন্তান, ৫০ বছর এই এলাকায় বসবাস করি, ৩০ বছর রাজনীতি করি, ফ্যাসিস্ট সরকারের আমলে  ৫০টির উপরে মামলা খেয়েছি, আমি আপনাদের পাশে থাকতে চাই, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে দল যদি আমাকে  মনোনয়ন দেয়, তাহলে  ৫৩ নং ওয়ার্ডে   কাউন্সিলর হিসেবে নির্বাচন করতে চাই, দল যদি আমাকে মনোনয়ন নাও দেয় তাহলে ও  সারা জীবন আপনাদের পাশে থেকে কাজ করে যাব। আপনাদের যেকোনো সুবিধা, অসুবিধা আমাকে জানাবেন, আমি সাধ্যমত আপনাদের পাশে থেকে সহযোগিতা করব। আপনাদের এলাকার  রাস্তার কথা বলছেন ও লাইটের কথা বলছেন, আমি সরকারের  কাছে রাস্তা ও সোডিয়াম লাইটের জন্য দরখাস্ত করব, সরকার যদি নাও দেয়, আমি আমার অর্থ দিয়ে যতটুকু সম্ভব কাজ করে দেব।

তিনি আরো বলেন ৫৩ নং ওয়ার্ডে যেসব অসুস্থ বয়স্ক মানুষ অর্থের অভাবে চিকিৎসা  করতে পারেন না তারা আমাকে জানাবেন,  আমি আমার সাধ্যমত চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করব।  আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, আপনাদের যখন প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন, আমি আপনাদের পাশে  দাড়িয়ে সাধ্যমত  সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।  তিনি  ঢাকা ১৮ আসনের  সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এর এলাকাভিত্তিক উন্নয়ন  কর্মকাণ্ডের ব্যাপারে উল্লেখ করেন, পাশা পাশি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোস্তফা জামান  এলাকার উন্নয়নে কাজ করেছেন বলে জানান ।  অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর  রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদাজিয়া ও তাদের ছোট ছেলে আরাফাতরহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া, মিলাদ ও তবারক বিতরণ করা হয়।