শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করলেন, কাউন্সিলর প্রার্থী হাজী মো: চান মিয়া বেপারী।


hadayet প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ন / ৫
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করলেন, কাউন্সিলর প্রার্থী হাজী মো: চান মিয়া বেপারী।

তুরাগ থেকে তাওহিদুল ইসলাম :-  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর তুরাগের দিয়াবাড়ি মন্দিরে সনাতন ধর্ম অবলম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি, মিষ্টি ও নগদ অর্থ ২০ হাজার টাকা বিতরণ করলেন, ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও তুরাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী মো: চান মিয়া বেপারী। এ সময় মন্দিরের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি চান মিয়া ব্যাপারী বলেন, আপনারা সংখ্যালঘু না আপনারা এদেশের নাগরিক আপনারা ৫৩ নম্বর ওয়ার্ডের ভোটার আপনাদের পাশে আমি আছি, আপনাদের যখন যা প্রয়োজন আমাকে বলবেন আমি যতটুক পারি আপনাদের সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।