কিশোর গ্যাং ও মাদক থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার


admin প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন / ১৫
কিশোর গ্যাং ও মাদক থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার

কিশোর গ্যাং এবং মাদকাসক্তির মতো সামাজিক সমস্যা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিকল্পনার অংশ হিসেবে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং উন্মুক্ত খেলাধুলার কার্যক্রম বাড়ানো হবে।

এ কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিভিন্ন ক্রীড়া সংগঠন সমন্বিতভাবে কাজ করবে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির কাজও চলমান রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে মহিলা আসন-৫-এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

মন্ত্রী জানান, শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার আগ্রহ তৈরি এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। একই সঙ্গে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশেও এসব উদ্যোগ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ১০টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজন করা হবে।

ইভেন্টগুলো হচ্ছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার