
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিনদিন বাড়ছেই। এমন বাস্তবতায় ১৮১ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এদিকে বায়ুমান স্কোর ১০২ নিয়ে তালিকার ১১ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
শনিবার (২৯ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ভারতের দিল্লির পরের অবস্থানের রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। যার বায়ুমান স্কোর ১৬৯। বাতাসের এই অবস্থান মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বায়ুদূষণের তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার আরেক শহর কুয়ালালামপুর। যার বায়ুমান স্কোর ১৬৮। এর পরের অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী ও বৃহত্তম শহর মানামা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা ও পাকিস্তানের লাহোরের মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আপনার মতামত লিখুন :