
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আজ মঙ্গলবার সকালে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ তালিকায় সকাল সাড়ে আটটার ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ৩৩৬। এ মানকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির একিউআই ২৬৬। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের একিউআই ২১৯।
আজ ঢাকার বায়ুর যা মান তা চলতি মৌসুমে সর্বোচ্চ। পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আপনার মতামত লিখুন :