তুরস্কের প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


Farhan Islam প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ন / ০
তুরস্কের প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আনতালিয়া, ১১ নভেম্বর, ২০২৬ (বাসস): তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে অনুষ্ঠিত এক নৈশভোজে সস্ত্রীক যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর গ্রিন জোনে এ নৈশভোজের আয়োজন করা হয়।

সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ সময় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন এবং কুশলাদি জানতে চান।