আমজাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির ছাত্র / ছাত্রীদের নবীন বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


hadayet প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ন / ২
আমজাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির ছাত্র / ছাত্রীদের নবীন বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তাওহিদুল ইসলাম :-তুরাগের ফুলবাড়িয়া আমজাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণীর ছাত্র / ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে,। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরুজ্জামান বি, এস, এস (অনার্স) এম, এস, এস, (আই, আর) ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল, বি ( ই,উ,কে) কাউন্সিলর পদপ্রার্থী ৫৩ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন তাজুল ইসলাম, মহাসচিব বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন, সাধারণ সম্পাদক বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী এসোসিয়েশন, রাকিব হোসাইন অধ্যক্ষ আমজাদ আইডিয়াল কলেজ, হাসান আহমেদ প্রধান শিক্ষক আমজাদ আইডিয়াল হাই স্কুল, উপস্থাপনায় ছিলেন নাজনীন সুলতানা নিপা। অনুষ্ঠান শেষ সকল ছাত্র-ছাত্রীদের কল্যাণ কামনায় বিশেষভাবে দোয়া করা হয়।