মতবিনিমিয় সভা ও ডিনার আয়োজনে- ইবিয়ান ক্লাব লিমিটেড


hadayet প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন / ২৮
মতবিনিমিয় সভা ও ডিনার আয়োজনে- ইবিয়ান ক্লাব লিমিটেড

গত ২৭/০৬/২০২৬ইং তারিখে সন্ধা ০৭ টায় ইবিয়ান ক্লাব লিমিটেড কর্তৃক আয়োজিত, আনুষ্ঠানিক ভাবে উত্তরা ক্লাব লি: এর লোটাস হল রুমে ১ম বারের মত ইবিয়ানদের নিয়ে মতবিনিমিয় ও ডিনার আয়োজন সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন- বিশিষ্ঠ ইবিয়ান উদ্দোক্তা ও তরুন শিল্পপতি এবং ক্লাব ক্রিয়েটর মো: মাসুদ রানা এবং মো: জালাল উদ্দীন (তুহিন)। উক্ত অনুষ্ঠানে ১০০(একশত) এর অধীক ইবিয়ান উপস্থিত ছিলেন। প্রথমেই পবিত্র কোরয়ান তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শুরুতে ইবিয়ান ক্লাব লিমিটেড-এর সম্মানিত সভাপতি ড: আশরাফুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন-বক্তব্য শুরতে তিনি ইবিয়ান ক্লাব লিমিটেড এর অনুমতি সহ মেমোরেন্ডাম এবং গঠনতন্ত্রের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বক্তব্যর মাঝে ইবিয়ান ক্লাব লিমিটেড একটি হালাল ক্লাব যা মেমোরেন্ডামে সংযোজন আছে, এই বিষয়টি উপস্থিত ইবিয়ানদের মাঝে ব্যাপক  সাড়া পাওয়া যায়। সম্মানিত সভাপতি ড: আশরাফুর রহমান স্বাগত বক্তব্যর পর উপস্থিত ইবিয়ানদের জন্য মতবিনিমিয় আলোচনা উন্মুক্ত করে দেন। উন্মুক্ত আলোচনায়- বাসসের সাংবাদিক এমএম রাশিদুল ইসলাম,নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ হাসনাত আলী, বাংলাদেশ হাই কোট বারের সেক্রেটারী আব্দুল হাই, ইসলামী বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের অধ্যাপক ড. আজগর আলী সাহেব বক্তব্য প্রদান করেন। পরিশেষে ইবিয়ান ক্লাব লিমিটেড এর ফাউন্ডার সদস্য প্রায়াত মরহুম মো: মন্জুরুল হক এর জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঢাকা-১৮ আসনের সম্মানিত এমপি এস এম জাহাংগীর আলম সাহেব উপস্থিত হন এবং উপস্থিত ইবিয়ান ক্লাব এর সভাপতি ড: আশরাফুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট মোঃ হাফিজুর রহমান খান, এডভোকেট এফ ইসলাম চন্দন এবং ইবিয়ান ক্লাব এর শুরু কালিন উদ্যোক্তার মধ্যে মোঃ নাসির উদ্দীন (বাবুল) সহ অন্যান্য সদস্যদের মাঝে পরিচিত হন এবং ক্লাবের জমি বিষয়ে ইবিয়ান ক্লাব এর প্রেসিডেন্ট ড: আশরাফুর রহমান, ঢাকা-১৮ আসনের সন্মানিত এমপি এসএম জাহাঙ্গীর আলম এর সহযোগিতা কামনার জন্য এডভোকেট এফ ইসলাম চন্দন ও মোঃ নাসির উদ্দীন (বাবুল) যোগাযোগ করিবেন বলে ব্যক্ত করেন।