
ইবিয়ান ক্লাব লিমিটেড কর্তৃক আয়োজিত গত ২২/০৫/২০২৬ ইং তারিখ বিকাল ৫.০০ ঘটিকায় উত্তরাস্থ বাহার অডিটরিয়াম, বাড়ী নং-৩৩, রোড নং-১৫, সেক্টর-১২ তে ইবিয়ান ক্লাব লিমিটেড এর প্রতিষ্ঠাতা সদস্য এম.মঞ্জুরুল হক এর মৃত্যুতে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইবিয়ান ক্লাব লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট-২ এফ. ইসলাম চন্দন। স্মরন সভায় ইবিয়ান ক্লাবের ফাউন্ডার সদস্য ও এলামনাইসহ প্রায় ৫০ (পঞ্চাশ) জন সদস্য উপস্থিত ছিলেন। স্মরন সভায় উপস্থিত অনেকেই এম. মঞ্জুরুল হক এর পড়াশুনা, কর্মজীবন ও জীবনী সংক্রান্ত স্মৃতিচারন করেন। বক্তব্যের একাংশে ব্যবস্থাপনা ১ম ও ২য় ব্যাচের মো: হাফিজুর রহমান, মো: মহসিন. মো: শহিদুল ইসলাম, এহসানুল হক সেলিম এবং মো: নাসির উদ্দিন বাবুল স্মৃতিচারনমূলক বক্তব্য প্রদান করেন।

পরিশেষে ইবিয়ান ক্লাব লিমিটেড এর সম্মানিত সভাপতি মো: আশরাফুর রহমান স্মৃতিচারন বক্তব্যে বলেন- ইবিয়ান ক্লাব লিমিটেড কেবল নতুন যাত্রা শুরু করেছে। ক্লাবের স্থায়ী জায়গার জন্য এম. মঞ্জরুল হক অনেক তথ্য প্রদান করেছে। ঠিক তখনই এম মঞ্জরুল হক জীবনের জন্য সাড়ে তিন হাত জমি দখল করে নিয়েছে। এতে আমাদের সকলকে তিনি স্থায়ীভাবে অদৃশ্য ইশারা দিয়েছেন যা এই পড়ন্ত বয়সে একটি ভাবনার বিষয়। তিনি আরও বলেন, ইবিয়ান ক্লাব লিমিটেড- ইসলামী বিশ্ববিদ্যালয়ের সতীর্থদের এমন একটি প্লাটফর্ম, যেখানে ১ম বারের মতো কোন ইবিয়ানের স্মরনসভা অনুষ্ঠিত হল এবং এই ধরনের কর্মকান্ড চলমান রাখার প্রত্যাশা ব্যাক্ত করেন। ইবিয়ান ক্লাব লিমিটেড এর যাত্রা গতিশীলতা কামনা করেন এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করে বক্তব্য প্রদান শেষ হয়। সবশেষে ২৯ ব্যাচের এলামনাই সদস্য মো: বাকি বিল্লাহ কর্তৃক দোআ ও মোনাজাত পরিচালনার মাধ্যমে স্মরনসভা শেষ করা হয়। অনুষ্ঠানের শেষে সতীর্থদের মাঝে তোবারক বিলি এবং বায়তুল আমান মসজিদে অধ্যয়নরত অবস্থায় প্রায় ১৫০(একশত পঞ্চাশ জন) এতিম বাচ্চাদের জন্য এফ ইসলাম চন্দন, মো: শহিদুল ইসলাম, মো: এহসানুল হক সেলিম ও মো: নাসির উদ্দিন তোবারক বিলি করেন।
আপনার মতামত লিখুন :