এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত।


hadayet প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ন /
এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত।

স্টাফ রিপোটার: ঢাকা জেলার উত্তরাস্থ আব্দুল্লাহপুর এ অবস্থিত মমতাজ উদ্দীন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ – এর এইচএসসি (বিএমটি) বোর্ড পরীক্ষা ২০২৬ উপলক্ষে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজ এর অধ্যক্ষ মো: নাসির উদ্দীন -এর সভাপতিত্বে এবং প্রভাষক মো: সোহেল রানার সঞ্চালনায়, প্রধান অতিথি ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন – এর পক্ষে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অব বাংলাদেশ এর সভাপতি মো: ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধ মো: আব্দুল আউয়াল, অধ্যক্ষ মো: মজিদ মিয়া, ইঞ্জিনিয়ার মো: শফিউল্লাহ এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন মো: শহিদুল ইসলাম, মর্জিনা বেগম, লুৎফর রহমান, মো: হাবিবুর রহমান প্রমুখ। পরিশেষে ছাত্র-ছাত্রীদের শুভ কামনা এবং ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।